মেমারির পালসিট এলাকায় পথ দুঘটনায় মৃত ৫ জনের পরিবারের হাতে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো - The News Lion

মেমারির পালসিট এলাকায় পথ দুঘটনায় মৃত ৫ জনের পরিবারের হাতে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো

 


দি নিউজ লায়নঃ    বুধবারে মেমারির পালসিট এলাকায় জাতীয় সড়কে পথ দুঘটনায় মৃত ৫ জনের পরিবারের হাতে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হলো। মৃত পরিবারের হাতে ২ লক্ষ টাকা ও আহতদের ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয়। মৃত ৫ জনের মধ্যে একজন মহিলা আছে। ঘটনার দিনে ৪ জন মারা যায়। 


ওই দিন রাতের দিকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে আরো একজনের মৃত্যু হয়। সেই মৃত মোট ৫ জনের পরিবারের মধ্যে বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে মৃত ৩ জনের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।


  বাকি দুজনের মধ্যে একজনের বাড়ি বড়শুলে গিয়ে প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহয়তা তুলে দেওয়া হয়। এছাড়া মৃত অপরের জনের বাড়ি যেহেতু হুগলী জেলায় তাই ওই জেলা থেকে মৃতের পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হবে। প্রশাসন সূত্রে জানা যায়, দুঘটনায় শুভম বৈরাগ্য (১৭), অনিমেষ রায় (২২), বিকাশ শর্মা (৫০), ও শান্তি কোঁড়া (৪৮) ও রুপম সরকার (১৬) মারা যায়। 


মৃতদের মধ্যে শুভম, অনিমেষ এবং রুপমের বাড়ি বড়শুল এলাকায়। আর বিকাশ শর্মার বাড়ি মেমারির পালসিট এলাকায় এবং শান্তি কোঁড়ার বাড়ি হুগলী জেলার ধনেখালি এলাকায়। আহত ৬ জনের চিকিৎসা চলছে। স্থানীয় সূত্রে জানা যায়, মেমারির পালসিট স্টেশন এলাকায়  জাতীয় সড়কের ধারে বাস ধরার জন্য দাঁড়িয়ে ছিল বেশ কয়েকজন মানুষ। সেই সময়  একটি ৬ চাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে বাইক  ও সাইকেল আরোহী কে ধাক্কা মারে তারপর বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকা মানুষজনকে গাড়িটি ধাক্কা মারে। সেই ঘটনায় ৫ জনের মৃত্যু হয়।


 বৃহস্পতিবার সেই মৃত পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। এদিনের আর্থিক সহায়তা তুলে দেওয়ার সময় হাজির ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলা শাসক অনির্বান কোলে, মেরারি ও বর্ধমান উত্তরের বিধায়ক।  এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “মৃত ও আহত পরিবারের পাশে থাকবে রাজ্যে সরকার। মৃত পরিবারের লোকজনের হাতে দু লক্ষ টাকা ও আহতদের এক লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হয়েছে।“

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.